উচ্চ রক্তচাপ। কেন হয়? কীভাবে সামাল দেবেন?
উচ্চরক্তচাপে ভুগছেন, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়।
এর উৎস কী, সেটা জানলেই মোকাবিলার রাস্তাও খুলে যায়। দেখে নেওয়া যাক সমস্যার সূত্র ও সমাধান।
কারণ
১. প্রথমেই বলে রাখা ভাল, কোনও নির্দিষ্ট কারণে ব্লাড প্রেশার বাড়বে, তেমন নয়।
২. তবে ৪০-এর উপরে বয়স গেলে একটু সতর্ক থাকা ভাল।
৩. অত্যাধিক ওজন থাকলে সামলে চলুন।
৪. খুব বেশি নুন খেলে ব্লাড প্রেশার বাড়তে পারে।
৫. অত্যাধিক মদ্যপান আর একটি কারণ।
৬. নিয়মিত শরীরচর্চা না-করলে সমস্যায় পড়তে পারেন।
৭. ক্রমাগত চাপের মধ্যে থাকলে ব্লাড প্রেশার বাড়বে।
৮. উত্তরাধিকার সূত্রে অনেকে এটি পেয়ে থাকেন।
৯. ডায়াবিটিজ এবং কিডনির সমস্যা থাকলে ব্লাড প্রেশার বাড়তে পারে।
মোকাবিলা কোন পথে?
১. নিয়মিত ওষুধ খেতে হবে।
২. ফল এবং শাক-সবজি যতটা সম্ভব বেশি খান।
৩. শস্য এবং ফাইবার-যুক্ত খাবার খান। ৪. নুন খাওয়া সীমিত করুন।
৫. মানসিকভাবে হালকা থাকুন।
৬. মদ্যপান করতে পারেন, তবে সীমিত।
৭. ধূমপান বর্জন করতেই হবে।
৮. প্রতিদিন অন্তত আধঘণ্টা হাঁটুন।
৯. যোগব্যায়াম করা আবশ্যক। সঙ্গে প্রাণায়ম।

No comments:
Post a Comment